আমি কোনো আগন্তুক নই MCQ । আমি কোনো আগন্তুক নই কবিতার বহুনির্বাচনি
১। কবি আহসান হাবিবের কবিতায় কীসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে?
ক) শোষণ ও অনাচার খ)সামাজিক বৈষম্য
গ) সাম্প্রদায়িকতা ঘ) পরাধীনতা
২। কবি আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক) ছায়াহরিণ খ) সারা দুপুর
গ) আশায় বসতি ঘ) রাত্রিশেষ
৩। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি পুবের কোনটিকে সাক্ষী করেছেন?
ক) ধানের খেত খ) পুকুর
গ) নদী ঘ) আকাশ
৪। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবিকে কে চেনে বলে উল্লেখ করেছেন?
ক) জোনাকি খ) বাঁশবাগান
গ) জমিনের ফুল ঘ) মাছরাঙা
৫। ‘আমি ছিলাম এখানে’ – কবি ‘এখানে’ বলতে কী বোঝাতে চেয়েছেন?
ক) বাঁশবাগানকে খ) নিশিন্দার ছায়াকে
গ) স্বদেশকে ঘ) পুবের পুকুরকে
৬। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় উল্লিখিত বাতাস কেমন?
ক) ক্লান্ত খ) স্থির
গ) স্নিগ্ধ ঘ) জলজ
৭। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে?
ক) আশ্বিন খ) কার্তিক
গ) অগ্রহায়ণ ঘ) পৌষ
৮। কদম আলী কীসে নত?
ক) অসুখে খ) বার্ধক্যে
গ) ক্লান্তিতে ঘ) হতাশায়
৯। কবি আহসান হাবিবের শরীরে কী লেগে আছে?
ক) জলজ বাতাস খ) মাটির সুবাস
গ) টলমল শিশির ঘ) ধানের মঞ্জরী
১০। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির অস্তিত্বে কী গাঁথা আছে?
ক) নদীর কিনার খ) জলজ বাতাস
গ) কার্তিকের ধান ঘ) স্নিগ্ধ মাটির সুবাস
১১। ‘আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস’ – এ পঙক্তিতে প্রকাশ পেয়েছে কবির-
i) দেশপ্রেমের গভীরতা
ii) ধুলোবালির সঙ্গে সখ্যতা
iii) জন্মভূমির সঙ্গে একাত্মতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। কবি যে ভিনদেশি পথিক নন, তা তিনি কীভাবে বলেন?
ক) অনুরোধ করে খ) ঘোষণা করে
গ) চিৎকার করে ঘ) কসম করে
১৩। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন ধরনের পাখিরা কবিকে চেনে?
খ) হাওর-বিলের পাখিরা
গ) অতিথি পাখিরা ঘ) শিকারি পাখিরা
১৪। কবি আহসান হাবিব কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক) বরিশাল খ) ব্রজমোহন
গ) পিরোজপুর ঘ) শঙ্করপাশা
১৫। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ডুমুরের ডাল দেখতে কেমন?
ক) ঝাঁকড়া খ) মোটা
গ) চিকন ঘ) বাঁকানো
১৬। ‘আমি কোনো অভ্যাগত নই’ – এখানে ‘অভ্যাগত’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ভিনদেশি খ) আগন্তুক
গ) ভাগ্যহত ঘ) আশ্রয়প্রার্থী
১৭। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির দেখা রৌদ্রের স্বভাব কেমন?
ক) মুগ্ধ খ) ধু ধু
গ) নত ঘ) খর
১৮। কার ক্লান্ত চোখে আঁধার নেমেছে?
ক) কদম আলীর খ) জমিলার মা’র
গ) কবির নিজের ঘ) আগন্তুকের
v নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
আমার দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন
শ্যামল কোমল পরশ ছাড়া যে
নেই কোনো প্রয়োজন।
১৯। উদ্দীপকটিতে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে?
ক) জমিনের গন্ধে বিরক্ত হওয়া
গ) প্রকৃতির রূপের কোনো প্রয়োজন নেই
ঘ) গাঁয়ের শ্যামলবরণ রূপ নেই
২০। এই ফুটে ওঠা দিকটি হলো-
i) শরীরে মাটির সুবাস লেগে থাকা
ii) মাটিতে কবির গায়ের গন্ধ থাকা
iii) সামনে ধু ধু নদীর কিনার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii

