সাহিত্যে খেলা প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্নোত্তর-পর্ব 02

সাহিত্যে খেলা প্রমথ চৌধুরী সাহিত্যে খেলা প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্নোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর কালজয়ী রচনা ‘সাহিত্যে খেলা’। একাডেমিক ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রবন্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আজকের পোস্টে আমরা সাহিত্যে খেলা প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (পর্ব-০২) নিয়ে আলোচনা করব। পূর্বের পর্বে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু … Read more

সাহিত্যে খেলা প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন পর্ব-01

সাহিত্যে খেলা

প্রমথ চৌধুরী

সাহিত্যে খেলা প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. ‘পরার্থ’ শব্দের অর্থ কোনটি?

ক) পারিতোষিক

খ) মনোজগৎ

গ) পরোপকার

ঘ) মনোরঞ্জন

Read more

সাহিত্যে খেলা প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্নোত্তর । গুরুত্বপূর্ণ 45 টি অনুধাবনমূলক প্রশ্নোত্তর

সাহিত্যে খেলা

প্রমথ চৌধুরী

সাহিত্যে খেলা প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্নোত্তর

প্রমথ চৌধুরী রচিত ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি এইচএসসি বাংলা ১ম পত্র সিলেবাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ গদ্য। পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের ‘খ’ নম্বরে ভালো নম্বর পেতে হলে এই প্রবন্ধের মূলভাব ও গভীর তাত্ত্বিক দিকগুলো ভালোভাবে বোঝা জরুরি। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও নিখুঁত করতে এখানে সাহিত্যে খেলা প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্নোত্তর অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হলো। নিচে দেওয়া সাহিত্যে খেলা প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্নোত্তর গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে যেকোনো বোর্ড পরীক্ষায় কমন পাওয়া সহজ হবে।

 

প্রশ্ন–১. ‘যখন তখন হাতে কাদা, নিয়ে তা আঙুলের টিপে মাটির পুতুল ত‘য়ের করে থাকেন।‘- কথাটি কার সম্পর্কে এবং কেন বলা –হয়েছে?

উত্তর: প্রশ্নোক্ত উক্তিটি বিশ্ববিখ্যাত ফরাসি ভাস্কর রোদ্যাঁর শিল্পচর্চার পন্থা সম্পর্কে ইঙ্গিত দিতে বলা হয়েছে।

মূলত শিল্পীর খেলার মাধ্যমেই শিল্পরাজ্যের সব অক্ষয় সৃষ্টির জন্ম। শিল্পসৃষ্টিতে শিল্পীর মনের স্বতঃস্ফূর্ত আনন্দেরই প্রকাশ ঘটে। শিল্প সৃষ্টির উপাদান নিয়ে শিল্পী খেলায় মেতে থাকেন। আর এই খেলার ফলেই তাঁর সৃষ্টিকর্ম নানা অবয়ব পায়। ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধে প্রমথ চৌধুরী – ফরাসি ভাস্কর রোদ্যাঁর শিল্পসৃষ্টির উদাহরণ টেনেছেন। কাদামাটি নিয়ে মনের আনন্দে খেলাচ্ছলে তিনি বহু বহু বিখ্যাত সৃষ্টির জন্ম দিয়েছেন।

Read more

সাহিত্যে খেলা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নোত্তর। গুরুত্বপূর্ণ 58 টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেখুন

সাহিত্যে খেলা

প্রমথ চৌধুরী

সাহিত্যে খেলা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

এইচএসসি বাংলা ১ম পত্র সিলেবাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গদ্য হলো প্রমথ চৌধুরীর ‘সাহিত্যে খেলা’। পরীক্ষায় বহুনির্বাচনি (MCQ) এবং সৃজনশীল প্রশ্নের ‘ক’ নম্বরে পূর্ণ নম্বর পেতে হলে এই প্রবন্ধের খুঁটিনাটি তথ্য জানা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও নিখুঁত করতে এখানে সাহিত্যে খেলা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নোত্তর অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হলো। নিচে দেওয়া গুরুত্বপূর্ণ ৫৮টি সাহিত্যে খেলা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ভালোভাবে আয়ত্ত করলে যেকোনো পরীক্ষায় কমন পাওয়া সহজ হবে।

প্রশ্ন–১. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?

উত্তর: বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।

প্রশ্ন–২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?

উত্তর: প্রমথ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল‘।

প্রশ্ন–৩. প্রমথ চৌধুরী কোথা থেকে বার–এট ল সম্পন্ন করেন?

উত্তর: প্রমথ চৌধুরী ইংল্যান্ড থেকে বার–এট ল সম্পন্ন করেন।

Read more

সাহিত্যে খেলা প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্যকণিকা । প্রবন্ধটি সম্পর্কে 100 ভাগ জানুন

সাহিত্যে খেলা

প্রমথ চৌধুরী

এক নজরে সাহিত্যে খেলা প্রবন্ধটির মূলকথা

সাহিত্যে খেলা‘ প্রবন্ধে প্রমথ চৌধুরী সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তাঁর মতে, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সবাইকে আনন্দ দান করা, কারও মনোরঞ্জন করা নয়। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে। শিল্পক্ষেত্রে বড় শিল্পীরা কখনো এক করতে আর এক করে ফেলেন না। সেজন্য তাঁদের সর্বক্ষেত্রে বিচরণ করার অধিকার আছে। তাঁদের মন উঁচুতেও উঠতে পারে, আবার নিচুতেও নামতে পারে। আর সাধারণ মানুষের মন স্বভাবতই যেখানে আছে সেটারই চারপাশে ঘুরে বেড়ায়।

তারা জানে একটু উঁচুতে না উঠলে কারও নয়ন–মন আকর্ষণ করা যায় না। আবার উঁচুতে ওঠার চেষ্টা করলেও তা পতনের কারণ হয়ে দাঁড়ায়। তবে কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মনীষীদের পথ অনুসরণ করাই কর্তব্য। শিল্পরাজ্যে খেলা করার অধিকার ছোট–বড় সবারই সমান। তাই আমরা যদি একবার সাহস করে সাহিত্যজগতে প্রবেশ করি তাহলে নির্বিবাদে সেই জগতের রাজ–রাজড়াদের দলে মিশে যাব। 

Read more

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্নোত্তর- পর্ব 02

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৭৬. মামুন একটি প্রবন্ধ রচনার পরদিনই পত্রিকায় ছাপাতে চাইলে সম্পাদক বললেন আরও কয়েকদিন রেখে প্রবন্ধটি অনেক বার পড়ো। এরপর নিয়ে এসো। প্রকাশকের পরামর্শ মানলে মামুন যেভাবে উপকৃত হবে-

i. ভুল-ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ পাবে

ii. তুলনামূলক বেশি সম্মানি পাবে

iii. প্রবন্ধটির মান বৃদ্ধি করতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii

গ) ii ও iii              ঘ) i, ii ও iii

৭৭. রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা করা অনুচিত, কেননা-

i. বিদ্যা থাকলে আপনিই প্রকাশ পায়

ii. পাঠক বিরক্তবোধ করে

iii. রচনার গুণগত মান নষ্ট হয়

Read more

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্নোত্তর- পর্ব 01

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. লেখকের ‘লোকরঞ্জন-প্রবৃত্তি’ প্রবল হয়ে ওঠে কী কারণে?

ক) পাঠকের রুচি বিবেচনায় আনলে

খ) অর্থ লাভের আশায় লিখলে

গ) সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্য থাকলে

ঘ) বিদ্যা প্রকাশের প্রচেষ্টা থাকলে

২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘লেখা’ বিলম্বে ছাপাতে বলেছেন কেন?

ক) উপযুক্ত প্রমাণ সংযোজনের সুবিধার্থে

খ) পাঠকের মনে চাহিদার উদ্রেক করতে

গ) লেখার ভুল-ত্রুটি সংশোধন করতে

ঘ) মনুষ্যজাতির মঙ্গল সাধন করতে

Read more

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্নোত্তর 100% শিওর

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্নোত্তর

প্রশ্ন ১। “লেখা ভালো হইলে যশ আপনি আসিবে।” ব্যাখ্যা করো।

উত্তর: “লেখা ভালো হইলে যশ আপনি আসিবে”- বলতে লেখক জম্ম প্রতি মনোযোগী না হয়ে লেখার মানের দিকে গুরুত্ব দিলে যশ নিজেই এসে ধরা দেয় সেই দিকটি বুঝিয়েছেন।

‘বঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধে লেখক নব্য লেখকদের লেখার মানের প্রতি মনোযোগী হতে বলেছেন। লেখক মনে করেন, লেখার মান ভালো হলে খ্যাতির পেছনে দৌড়াতে হয় না, খ্যাতি নিজেই এসে ধরা দেয়। লেখার মান ঠিক না রেখে কেবল খ্যাতির পেছনে ছুটলে লেখাও ভালো হয় না, খ্যাতিও আসে না। এই বিষয়টি বোঝাতেই লেখক প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।

Read more

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নোত্তর 100 ভাগ কমন উপযোগী

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

ভূমিকা:

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নোত্তর একজন শিক্ষার্থীর জন্য এইচএসসি (HSC) বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই কালজয়ী প্রবন্ধটিতে নতুন লেখকদের উদ্দেশ্যে সাহিত্যচর্চার নানা দিকনির্দেশনা ও নীতিমালা তুলে ধরা হয়েছে। বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রবন্ধ থেকে প্রায়ই সংক্ষিপ্ত ও জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে। তাই পরীক্ষার্থীদের সহজ ও পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা মাথায় রেখে নিচে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো ধারাবাহিকভাবে সাজানো হলো।

প্রশ্ন-১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ
করেন।

প্রশ্ন-৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন।

প্রশ্ন-৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী হিসেবে কর্মজীবন শুরু করেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন . শুরু করেন।

Read more

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্যকণিকা-1

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

এক নজরে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধ এর মূলকথা

ভূমিকা

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কালজয়ী রচনা, যা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন। এইচএসসি (HSC) বাংলা প্রথম পত্রের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত এই প্রবন্ধটিতে নতুন লেখকদের উদ্দেশ্যে সাহিত্যচর্চার নানা দিকনির্দেশনা ও নীতিমালা অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধ থেকে প্রায়ই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে। তাই শিক্ষার্থীদের সহজ ও পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা মাথায় রেখে নিচে এই প্রবন্ধের মূলকথা ও সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যকণিকাগুলো আলোচনা করা হলো।

বঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি পরামর্শমূলক প্রবন্ধ। বক্তব্যের ভৎপর্য বিচার করলে বঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটির রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। বঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি ১৮৮৫ সালে ‘প্রচার‘ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরে বঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধ তাঁর ‘বিবিধ প্রবন্ধ‘ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়।

সাধু রীতিতে লেখা এই বঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি আকারে ছোটো হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ। নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ বঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে উপস্থাপন করেছেন, তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য।

তিনি বলেন, খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে নয়; লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে। বঙ্কিমচন্দ্রের মতে, অসত্য, নীতি–নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্যপ্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। তিনি বলতে চান, নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে বারবার পাঠ ও সংশোধন করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। যার যে বিষয়ে অধিকার নেই সেই বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত, তেমনই লেখায় বিদ্যা জাহির করার প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেছেন। পাশাপাশি তিনি অনুকরণবৃত্তিকে দূষণীয় বলেছেন। 

Read more