বন্দনা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন । বন্দনা বহুনির্বাচনি । বন্দনা mcq । bondona mcq
১। শাহ মুহম্মদ সগীর আনুমানিক কত শতকের কবি?
ক) ১১-১২ খ) ১২-১৩
গ) ১৩-১৪ ঘ) ১৪-১৫
২। ‘ইউসুফ-জোলেখা’ কাব্যটি আনুমানিক কত শতকে রচিত হয়?
ক) দশম খ) দ্বাদশ
গ) পঞ্চদশ ঘ) সপ্তদশ
৩। শাহ মুহম্মদ সগীর কোন সুলতানের রাজত্বকালে ‘ইউসুফ-জোলেখা’ কাব্যটি রচনা করেন?
খ) শামসুদ্দীন ইলিয়াস শাহ
গ) সিকান্দার আজম শাহ
ঘ) শাহ মুহম্মদ আজম
৪। কে শাহ মুহম্মদ সগীরকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন?
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ খ) মুহাম্মদ এনামুল হক
গ) ড. দীনেশ চন্দ্র সেন ঘ) আবদুল করিম
৫। ‘ইউসুফ-জোলেখা’ কাব্যের পটভূমিতে রয়েছে-
ক) ধর্মীয় পটভূমি খ) সামাজিক পটভূমি
গ) বিশ্বযুদ্ধের পটভূমি ঘ) দুর্ভিক্ষের পটভূমি
৬। কাদের দয়ায় পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে?
ক) দাদা-দাদি খ) নানা-নানি
গ) চাচা-চাচি ঘ) মা-বাবা
৭। কবি মা-বাবাকে প্রণাম করতে বলেছেন কেন?
ক) তাঁদের দয়ায় আমরা পৃথিবীতে এসেছি
খ) তাঁদের দয়ায় আমরা বেঁচে আছি
গ) তাঁদের দয়ায় আমরা বড় হয়েছি
ঘ) তাঁদের দয়ায় আমরা পড়াশোনা করেছি
৮। ‘পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত’ – চরণটিতে মায়ের কোন দিকটি প্রকাশে পেয়েছে?
ক) উদারতা খ) দায়িত্ব
গ) ভালোবাসা ঘ) অপত্যস্নেহ
৯। কার দয়ায় আমরা বড় হয়েছি?
ক) প্রকৃতির খ) পৃথিবীর
গ) সমাজের ঘ) মা-বাবার
১০। মা-বাবা আমাদের মানুষ করতে প্রতিটি বছর কীভাবে অতিবাহিত করেছেন?
ক) আশায় খ) যন্ত্রণায়
গ) দুঃখে ঘ) কষ্টে
১১। সন্তানের মঙ্গল কামনায় কে জীবনযৌবন বিসর্জন দিয়েছেন?
খ) মা
গ) দাদা-দাদি
ঘ) নানা-নানি
১২। ‘পিতাক নেহায় জিউ জীবন যৌবন’ – চরণটিতে ফুটে উঠেছে পিতার-
ক) কষ্ট খ) দায়িত্ব
গ) আত্মত্যাগ ঘ) উদারতা
১৩। আমাদের দ্বিতীবার জন্ম দিয়েছেন কে?
ক) ওস্তাদ খ) রাষ্ট্র
গ) বাবা ঘ) সমাজ
১৪। ‘মুহম্মদ সগীর হীন বহোঁ পাপ ভাবর’ – চরণটিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) বিনয় খ) ভদ্রতা
গ) উদারতা ঘ) মহত্ব
১৫। কবি কার কাছে দোয়া প্রার্থনা করেছেন?
ক) সমাজের সবার কাছে
গ) মা-বাবার কাছে ঘ) শিক্ষকের কাছে
১৬। কবি শেষ পর্যন্ত কাকে ভক্তি শ্রদ্ধা জানিয়েছেন?
i) ওস্তাদকে
ii) মাকে
iii) বাবাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
সন্তান অমূল্য রতন সবকিছুর ঊর্ধ্বে
যোগ্য পরিবেশ চাই তাদের বিকাশে।
১৭। উদ্দীপকে ‘বন্দনা’ কবিতার কোন ভাবনাটি প্রকাশ পেয়েছে?
ক) সন্তানের চিন্তায় মাতাপিতার ভাবনা
খ) সন্তানের বিকাশে মাতাপিতার ভাবনা
গ) সন্তানের কল্যাণে মাতাপিতার ভাবনা
ঘ) সন্তানের কল্যাণে মাতাপিতার দুশ্চিন্তা
১৮। নিচের কোন চরণে উদ্দীপকের ভাবনা প্রকাশিত হয়েছে?
i) পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত
ii) না খাই খাওয়াএ পিতা না পরি পরাএ
iii) অশক্য আছিলুঁ মুই দুর্বল ছাবাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। ‘সপুটে’ শব্দের অর্থ হলো-
ক) করজোড়ে খ) কপালে
গ) বাহুতে ঘ) ঘাড়ে
২০। কবি তাঁর মূল বাক্যের প্রারম্ভে কার প্রশংসা করেছেন?
ক) মাতাপিতার খ) শিক্ষকের
ঘ) কাব্য রচনার সহায়তাকারীদের

