বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্নোত্তর- পর্ব ০১

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর


১. লেখকের 'লোকরঞ্জন-প্রবৃত্তি' প্রবল হয়ে ওঠে কী কারণে?

ক) পাঠকের রুচি বিবেচনায় আনলে

খ) অর্থ লাভের আশায় লিখলে

গ) সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্য থাকলে

ঘ) বিদ্যা প্রকাশের প্রচেষ্টা থাকলে

২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'লেখা' বিলম্বে ছাপাতে বলেছেন কেন?

ক) উপযুক্ত প্রমাণ সংযোজনের সুবিধার্থে

খ) পাঠকের মনে চাহিদার উদ্রেক করতে

গ) লেখার ভুল-ত্রুটি সংশোধন করতে

ঘ) মনুষ্যজাতির মঙ্গল সাধন করতে

 

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

►উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আপনারে যে ভেঙেচুরে গড়তে চায় পরের ছাঁচে,

অলীক, ফাঁকি, মেকি সে জন, নামটা তার কদিন বাঁচে।

৩. কবিতাংশের ভাব 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের লেখকের যে নিবেদনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা হলো-

i. পরানুকরণে নিরুৎসাহিতকরণ

ii. অন্য লেখকদের অনুকৃতি

iii. স্বকীয়তায় সচেষ্ট থাকা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii

গ) ii ও iii              ঘ) i, ii ও iii

৪. উক্ত নিবেদন রক্ষিত হলে নিচের কোনটি ঘটতো বলে প্রাবন্ধিক মনে করেন?

ক) লেখক স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হতেন

খ) বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হতো

গ) অলংকার প্রয়োগ যথার্থ হতো

ঘ) রচনার পারিপাট্য বজায় থাকতো

৫. ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬শে জুন কোন সাহিত্যিকের জন্ম তারিখ?

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

৬. বাংলা ভাষায় ইউরোপীয় ধাঁচের শিল্পসম্মত ও সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব কার?

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

খ) মানিক বন্দ্যোপাধ্যায়ের

গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের

৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্মজীবন শুরু করেন কী হিসেবে?

ক) অধ্যাপক         খ) প্রকৌশলী

গ) ব্যবসায়ী           ঘ) ডেপুটি ম্যাজিস্ট্রেট

৮. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় কবিতা প্রকাশের মধ্য দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করেন?

ক) বঙ্গদর্শন                   খ) সাধনা

গ) বেঙ্গল গেজেট ঘ) সংবাদ প্রভাকর

৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী?

ক) সংবাদ প্রভাকর         খ) বঙ্গদর্শন

গ) দিগদর্শন                   ঘ) সমাচার দর্পণ

১০. 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে?

ক) ১৮৭০             খ) ১৮৭২

গ) ১৮৭১              ঘ) ১৮৭৩

১১. কত খ্রিষ্টাব্দে 'সংবাদ প্রভাকর' পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম কবিতা প্রকাশিত হয়?

ক) ১৮৫০             খ) ১৮৫১

গ) ১৮৫২             ঘ) ১৮৫৩

১২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?

ক) কপালকুণ্ডলা  খ) কৃষ্ণকান্তের উইল.

গ) মৃণালিনী          ঘ) দুর্গেশনন্দিনী

১৩. 'রাজসিংহ' উপন্যাসের সঙ্গে কার সম্পর্ক রয়েছে?

ক) মানিক বন্দ্যোপাধ্যায়ের

খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের

গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

১৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসটির নাম কী?

ক) Rajmohan's Wife

খ) Sultana's Dream

গ) Civilization

ঘ) Conquest of Happiness

১৫. 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্রের কী ধরনের গ্রন্থ?

ক) উপন্যাস                   খ) গল্প

গ) পদ্য                 ঘ) গদ্যগ্রন্থ

১৬. বাংলা কথা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপাধিতে খ্যাত হন?

ক) সাহিত্যসম্রাট   খ) সাহিত্যাচার্য

গ) সাহিত্যশেখর   ঘ) সাহিত্যরত্ন

১৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?

ক) ১৮৩৮ খ্রিষ্টাব্দের ৮ এপ্রিল

খ) ১৮৬৫ খ্রিষ্টাব্দের ৮ এপ্রিল

গ) ১৮৯১ খ্রিষ্টাব্দের ৮ এপ্রিল

ঘ) ১৮৯৪ খ্রিষ্টাব্দের ৮ এপ্রিল

১৮. 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে লেখক কীসের জন্য লিখতে নিষেধ করেছেন?

ক) অর্থ                 খ) ধর্ম

গ) যশ                   ঘ) সৌন্দর্য

১৯. যশের জন্য লিখলে কী হবে?

ক) যশ হবে           খ) লেখা ভালো হবে

গ) অর্থ হবে          ঘ) লেখা ভালো হবেনা

২০. কোন ক্ষেত্রে লেখক যশের অধিকারী হবেন?

ক) লেখা ভালো হলে

খ) লেখক সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হলে

গ) যশের জন্য লিখলে

ঘ) অর্থের জন্য লিখলে

২১. ভালো লেখার সঙ্গে নিচের কোনটির সম্পর্ক রয়েছে?

ক) অর্থের             খ) অলংকারের

গ) খ্যাতির             ঘ) স্বার্থের

২২. প্রাবন্ধিক কীসের জন্য লিখতে বারণ করেছেন?

ক) যশের              খ) ক্ষমতার

গ) টাকার              ঘ) ব্যক্তিস্বার্থের

২৩. প্রবন্ধ অনুসারে কোথায় অনেকে টাকার জন্য লেখে এবং টাকাও পায়?

ক) এশিয়ায়           খ) ইউরোপে

গ) আফ্রিকায়        ঘ) অস্ট্রেলিয়ায়

২৪. 'আমাদের এখনও সে দিন হয় নাই'- কোন দিন?

ক) টাকার বিনিময়ে সুসাহিত্য রচনার দিন

খ) সম্মানি ছাড়াই সুসাহিত্য রচনার দিন

গ) সুশিক্ষার প্রভাবে সুসাহিত্য রচনার দিন

ঘ) শিক্ষা ছাড়াই সুসাহিত্য রচনার দিন।

২৫. অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে?

ক) চুরি করার প্রবৃত্তি

খ) হিংসাত্মক প্রবৃত্তি

গ) স্বার্থসাধন প্রবৃত্তি

ঘ) লোকরঞ্জন-প্রবৃত্তি

২৬. সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে লোকরঞ্জন করা হলে রচনা কেমন হয়ে ওঠে?

ক) সত্য ও সুন্দর

খ) বিকৃত ও অনিষ্টকর

গ) জটিল ও দুর্বোধ্য

ঘ) সরল ও সহজবোধ্য

২৭. আমাদের সাধারণ পাঠকের মনোরঞ্জন করে সাহিত্য রচনা করা হলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠে কেন?

ক) তাতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে বলে

খ) লেখক যশ লাভের আশায় লেখেন বলে

গ) সাধারণ পাঠকগণ শিক্ষা ও রুচিতে পিছিয়ে বলে

ঘ) লেখা জটিল ও দুর্বোধ্য হয়ে ওঠে বলে

২৮. বঙ্কিমচন্দ্রের মতে, সাহিত্য রচনার সঙ্গে কোন উদ্দেশ্যটি সম্পর্কযুক্ত?

ক) মানবকল্যাণ    খ) লোকরঞ্জন

গ) যশলাভ            ঘ) অর্থলাভ

২৯. 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে কোনটি সাহিত্য রচনার অন্যতম উদ্দেশ্য বলা হয়েছে?

ক) প্রতিপত্তি অর্জন        খ) খ্যাতি লাভ

গ) সৌন্দর্যসৃষ্টি     ঘ) ব্যক্তিস্বার্থ উদ্ধার

৩০. নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

ক) যশের জন্য সাহিত্য

খ) অর্থের জন্য লিখতে হবে

গ) স্বার্থ সাধনের জন্য লিখতে হবে

ঘ) সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য

৩১. মানবকল্যাণ ও সৌন্দর্য সৃষ্টি ব্যতীত অন্য উদ্দেশ্যে সাহিত্য রচয়িতারা নিচের কাদের সঙ্গে তুলনীয়?

ক) রিকশাওয়ালা   খ) যাত্রাওয়ালা

গ) ফেরিওয়ালা      ঘ) কাবুলিওয়ালা

৩২. কীভাবে দেশের বা মনুষ্যজাতির মঙ্গল করা সম্ভব?

ক) অর্থ উপার্জন করে

খ) সাহিত্য রচনা করে

গ) সাময়িক সাহিত্যের মাধ্যমে

ঘ) সাহিত্য ছাপিয়ে

৩৩. বাঁধন নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য স্থানীয় দুর্নীতিবাজ নেতার পক্ষাবলম্বন করে প্রবন্ধ লিখল। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধ অনুসারে সে কোন শ্রেণির লোকদের সমতুল্য?

ক) বাড়িওয়ালা      খ) কাবুলিওয়ালা

গ) ফেরিওয়ালা      ঘ) যাত্রাওয়ালা

৩৪. বঙ্কিমচন্দ্রের মতে কোন প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না?

ক) যা অত্যন্ত দুর্বোধ্য

খ) যাতে বানান ভুলের আধিক্য আছে

গ) যা মানুষের অনিষ্ট সাধন করে

ঘ) যাতে লোকরঞ্জন করা যায়

৩৫. 'সুতরাং তাহা একেবারে পরিহার্য'- কোনটি?

ক) লোকরঞ্জনের প্রবৃত্তি

খ) লেখাকে সরল করে তোলার চেষ্টা

গ) সব প্রমাণ লেখায় সংযুক্তকরণ

ঘ) মানবকল্যাণ ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে সাহিত্য রচনা

৩৬. সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কী বলেছেন?

ক) মহাপাপ          খ) ব্যক্তিস্বাধীনতা

গ) অপ্রয়োজনীয়  ঘ) অরুচিকর

৩৭. লেখাকে কিছুকাল ফেলে রাখলে কী লাভ হয়?

ক) বাজারে লেখকের চাহিদা বাড়ে

খ) অধিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়

গ) ভুলত্রুটিগুলো নজরে আসে

ঘ) প্রকাশের সম্ভাবনা কমে যায়।

৩৮. রচনার উৎকর্ষ সাধনের জন্য করণীয় কী?

ক) লেখার পর ত্রুটি সংশোধনে সময় নেওয়া

খ) লেখায় বিদ্যা প্রকাশের চেষ্টা করা

গ) লেখায় অলংকার প্রয়োগে সচেষ্ট হওয়া

ঘ) উন্নত সাহিত্যের অনুকরণ করা

৩৯. রুমকি লেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার খাতা জমা দেয় না। হাতে অন্তত পাঁচ মিনিট সময় রেখে লেখা শেষ করে এবং পুরো খাতায় একবার চোখ বুলিয়ে দেখে সব ঠিকঠাক আছে কি না। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন উক্তিটি অনুচ্ছেদের ক্ষেত্রে প্রযোজ্য?

ক) যশের জন্য লিখিবেন না

খ) যাহা লিখিবেন, তাহা হঠাৎ ছাপাইবেন না

গ) বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না

ঘ) কাহারও অনুকরণ করিও না

৪০. কাব্য, নাটক ও উপন্যাস কত বছর ফেলে রেখে সংশোধন করা উচিত?

ক) এক দুই বছর   খ) দুই তিন বছর

গ) দুই এক বছর    ঘ) দুই চার বছর

৪১. প্রিয়ন্তী উড়োজাহাজ তৈরির জন্য সরঞ্জাম প্রস্তুত করা শুরু করে। প্রায় তিন বছর পর সে গবেষণায় সফল হয় এবং একটি চালকবিহীন ছোটো উড়োজাহাজ ওড়াতে সক্ষম হয়। প্রিয়ন্তী 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কাদের বিপরীত?

ক) সাময়িক লেখকদের

খ) নব্য লেখকদের

গ) অস্থির পাঠকদের

ঘ) সুচিন্তিত সুবোধ লেখকদের

৪২. রচনার উৎকর্ষ সাধনে সময় নেয় না কারা?

ক) যারা যশলাভে আগ্রহী

খ) যারা সাময়িক সাহিত্যে আগ্রহী

গ) যারা অলংকার পরিত্যাগে আগ্রহী

ঘ) যারা বিদ্যা প্রকাশে আগ্রহী

৪৩. বঙ্কিমচন্দ্রের মতে, কোন বিষয়টি লেখকের পক্ষে অবনতির?

ক) সাময়িক সাহিত্য রচনার চেষ্টা

খ) অতি সরল রচনা লেখার চেষ্টা

গ) লেখায় প্রমাণ দাখিলের চেষ্টা

ঘ) মানবকল্যাণে লেখার চেষ্টা

৪৪. বিভিন্ন উপলক্ষ্যে আকাশকে অল্পসময়ে প্রবন্ধ লিখে পত্রিকায় ছাপাতে হয়। সময় স্বল্পতার কারণে সে নিজের লেখাটি দু-একবারের বেশি পড়ে দেখতে পারে না। আকাশের প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ সাহিত্য কোনটি?

ক) অপসাহিত্য     খ) বিকৃত সাহিত্য

গ) সাময়িক সাহিত্য        ঘ) চিরন্তন সাহিত্য

৪৫. 'যে বিষয়ে যার অধিকার নাই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য।'-এ বিষয়টি কোন সাহিত্যে রক্ষিত হয় না?

ক) প্রবন্ধ সাহিত্য  খ) নাট্যসাহিত্য

গ) সাময়িক সাহিত্য        ঘ) কাব্যসাহিত্য

৪৬. রচনায় জোরপূর্বক কোনটি প্রকাশের চেষ্টা থেকে বঙ্কিমচন্দ্র বিরত থাকতে বলেছেন?

ক) ভাব                 খ) বিদ্যা

গ) প্রাঞ্জলতা                   ঘ) সত্য

৪৭. 'বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না' কারণ বিদ্যা-

ক) পাঠক অপমানিত বোধ করে

খ) রচনার সরলতা নষ্ট হয়

গ) স্বাভাবিকভাবেই প্রকাশ পায়

ঘ) সব পাঠকের রুচি এক নয়

৪৮. রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কী হয়ে ওঠে?

ক) অবমাননাকর খ) হানিকর

গ) বিরক্তিকর       ঘ) ভয়ংকর

৪৯. রচনার পারিপাট্যে বিশেষ হানিজনক কোনটি?

ক) রচনা ফেলে রাখা

খ) প্রমাণাদি সংযুক্ত করা

গ) অলংকার প্রয়োগ

ঘ) বিদ্যা প্রকাশের চেষ্টা

৫০. এখনকার প্রবন্ধে কোনটি বড়ো বেশি দেখতে পাওয়া যায়?

ক) বিদেশিভাষার উদ্ধৃতি

খ) মাতৃভাষার উদ্ধৃতি

গ) সাধু ভাষার উদ্ধৃতি

ঘ) চলিত ভাষার উদ্ধৃতি

৫১. প্রবন্ধে বিদেশি ভাষার উদ্ধৃতির আধিক্য কোনটি প্রমাণ করে?

ক) অনধিকার চর্চা

খ) সাময়িক সাহিত্যে আসক্তি

গ) বিদ্যা প্রকাশের চেষ্টা

ঘ) অলংকারের অপ্রয়োগ

৫২. বঙ্কিমচন্দ্র রচনায় লেখককে কোন ভাষার উদ্ধৃতি ব্যবহারে নিরুৎসাহিত করেছেন?

ক) দেশি ভাষার

খ) লেখকের অজানা ভাষার

গ) সাধু ভাষার

ঘ) ইংরেজি ভাষার

৫৩. রচনায় অলংকার প্রয়োগ বা রসিকতার ব্যাপারে বঙ্কিমচন্দ্রের মত কী?

ক) এটি নিতান্তই অপ্রয়োজনীয়

খ) জোরপূর্বক ব্যবহার বর্জনীয়

গ) যত বেশি সম্ভব করা উচিত

ঘ) লেখকের ইচ্ছার উপর নির্ভর করে

৫৪. রচনায় অলংকার বা ব্যঙ্গ প্রয়োগের পরিমিতি নির্ভর করে কীসের উপর?

ক) লেখকের মুনশিয়ানার উপর

খ) পাঠকের বোধগম্যতার উপর

গ) প্রকাশকের চাহিদার উপর

ঘ) বিদ্যা প্রকাশের দক্ষতার উপর

৫৫. বঙ্কিমচন্দ্রের মতে, কোনটির মতো কদর্য আর কিছুই নেই?

ক) রচনাকে অতি সরল করার চেষ্টা

খ) অর্থ লাভের আশায় সাহিত্য রচনা

গ) রচনায় ব্যঙ্গ বা অলংকার অযাচিত প্রয়োগ

ঘ) রচনা লেখার পর দীর্ঘকাল ফেলে রাখা

৫৬. পত্রিকায় একটি লেখা পড়ে সোবহান সাহেব খুব বিরক্ত হলেন। অপ্রয়োজনীয় নানা বিশেষণে তা ভরপুর। এছাড়াও তাঁর মনে হলো যেন কাতুকুতু দিয়ে জোর করে হাসানোর চেষ্টা করেছেন লেখক। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধ অনুসারে লেখাটিতে কোনটি লক্ষণীয়?

ক) যশ লাভের জন্য লেখার চেষ্টা

খ) বিদেশি রচনার অনুকরণ

গ) বিদ্যা প্রকাশের চেষ্টা

ঘ) ব্যঙ্গ ও অলংকারের অপপ্রয়োগ

৫৭. 'যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড়ো সুন্দর বলিয়া বোধ হইবে, সেই স্থানটি কাটিয়া দিবে'- বিধিটি কখন থেকে প্রচলিত?

ক) আধুনিককাল

খ) প্রাচীনকাল

গ) অতি আধুনিককাল

ঘ) কলিকাল

৫৮. বঙ্কিমচন্দ্রের মতে, কে শ্রেষ্ঠ লেখক?

ক) যিনি যশ লাভের আশায় লেখেন না

খ) যিনি অর্থ লাভের আশায় লেখেন না

গ) যাঁর লেখায় মনের ভাব সহজেই ফুটে ওঠে

ঘ) যাঁর লেখায় বিদ্যা ও অলংকারের আধিক্য থাকে

৫৯. সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কোনটি?

ক) রীতি                খ) জটিলতা

গ) সরলতা            ঘ) মাধুর্য

৬০. বঙ্কিমচন্দ্র কারো লেখার অনুকরণ করতে নিষেধ করেছেন কেন?

ক) অনুকরণে গুণগুলো অনুকৃত হয়

খ) অনুকরণে বিদ্যা প্রকাশ পায়

গ) অনুকরণে দোষগুলো অনুকৃত হয়

ঘ) অনুকরণে অনধিকার চর্চা ঘটে

৬১. 'ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নহে'-'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের কোন কথাটির ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য?

ক) সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা

খ) বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না

গ) অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না

ঘ) টাকার জন্য লিখিবেন না

৬২. 'এ কথা কদাপি মনে স্থান দিও না'- কোন কথা?

ক) 'অনুকরণের বাসনা

খ) প্রাঞ্জলতার ধারণা

গ) রচনা কিছুকাল ফেলে রাখা

ঘ) মানবকল্যাণের উদ্দেশ্যে লেখা

৬৩. কোনো বিষয়ে লেখার সময় যথেষ্ট প্রমাণ না থাকলে সে বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ কী?

ক) লিখিও না

খ) থামিও না

গ) প্রমাণ আবশ্যক নহে

ঘ) পরে সংগ্রহ করিও

৬৪. কোনো বিষয়ে লেখার জন্য প্রমাণাদি সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে বঙ্কিমচন্দ্রের পরামর্শ কী?

ক) সব প্রমাণাদি লেখায় সংযুক্ত করতে হবে

খ) সব প্রমাণাদি হাতে থাকতে হবে

গ) প্রমাণ পরে সংগ্রহ করে নিতে হবে

ঘ) কিছু প্রমাণ সংগ্রহে রাখতে হবে

৬৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটিকে 'বাঙ্গালার ভরসা' বলেছেন?

ক) বাংলার সাহিত্য         খ) বাংলার প্রকৃতি

গ) বাংলার কৃষি     ঘ) বাংলার মানুষ

৬৬. 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কোন উদ্দেশ্যে পরামর্শ প্রদান করেছেন?

ক) বাংলার লেখকদের অর্থনৈতিক দৈন্য দূরীকরণে

খ) বাংলা ভাষার পত্রিকাগুলোর প্রসারে

গ) বাংলা সাহিত্যের উন্নতিকল্পে

ঘ) সাধু-চলিত ভাষারীতির দ্বন্দ্ব নিরসনে

৬৭. সৃজনশীল লেখনশৈলীর উৎকর্ষ সাধনে কোন রচনাটি সর্বাপেক্ষা সাহায্য করবে?

ক) আমার পথ

খ) বায়ান্নর দিনগুলো

গ) বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

ঘ) একটি তুলসী গাছের কাহিনি

৬৮. 'যশের জন্য লিখিবেন না।' তাহলে-

i. যশলাভ হবে না

ii. লেখার মান খারাপ হবে

iii. অর্থপ্রাপ্তি ঘটবে না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii

গ) ii ও iii              ঘ) i, ii ও iii

৬৯. আমাদের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনায় লেখকদের উচিত নয়-

i. লোকরঞ্জন জন্য লেখা।

ii. মানবকল্যাণে লেখা

iii. টাকার জন্য লেখা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii

গ) ii ও iii              ঘ) i, ii ও iii

৭০. সাহিত্যে অনুকরণের ফলে-

i. দোষগুলো অনুকৃত হয়

ii. গুণগুলো অনুকৃত হয় না

iii. সাহিত্যের প্রসার ঘটে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii

গ) ii ও iii              ঘ) i, ii ও iii

৭১. আমাদের দেশের পাঠক বিবেচনায়, সেই রচনা হিতকর হতে পারে না যে রচনা-

i. লেখক স্বার্থসাধনের জন্য লেখেন

ii. লেখক অর্থ লাভের জন্য লেখেন

iii. পরনিন্দা বা পরপীড়নকে উৎসাহিত করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii

গ) ii ও iii              ঘ) i, ii ও iii

৭২. সাহিত্যের উদ্দেশ্য হলো-

i.সত্য ও সুন্দরের চর্চা

ii. পাঠকের মনোরঞ্জন

iii. মানবজাতির কল্যাণ সাধন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii

গ) ii ও iii              ঘ) i, ii ও iii

৭৩. 'অন্য উদ্দেশ্যে লেখনী-ধারণ মহাপাপ'- অন্য উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে-

i. ধর্ম

ii. ব্যক্তিগত স্বার্থোদ্ধার

iii. মানুষের অনিষ্ট সাধন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii

গ) ii ও iii              ঘ) i, ii ও iii

৭৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনাকে কিছুকাল ফেলে রাখার পরামর্শ দিয়েছেন-

i. ভুল-ত্রুটি সংশোধনের জন্য

ii. রচনার উৎকর্ষ লাভের জন্য

iii. লেখকের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii

গ) ii ও iii              ঘ) i, ii ও iii

৭৫. সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। কেননা, এতে-

i. ভুলত্রুটি থাকার আশঙ্কা থাকে

ii. কম অর্থ পাওয়া যায়

iii. লেখক নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পান না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii

গ) ii ও iii              ঘ) i, ii ও iii

 


Previous Post
No Comment
Add Comment
comment url