অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন ১। অনুপমের বাবার পেশা কী ছিল? [চ. বো. '১৯; সি. বো. '১৬; ব. বো. '২৫]
উত্তর: অনুপমের বাবার পেশা ছিল ওকালতি।
প্রশ্ন ২। 'অপরিচিতা' গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? [ব. বো. '১৭]
উত্তর: 'অপরিচিতা' গল্পে অনুপমকে গজাননের ছোট ভাই বলা হয়েছে।
উত্তর: পণ্ডিতমশায় অনুপমকে 'মাকাল ফলে'র সঙ্গে তুলনা করে বিদ্রূপ করেছিলেন।
প্রশ্ন ৫। 'অপরিচিতা' গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? [রা. বো. '১৯]
উত্তর: 'অপরিচিতা' গল্পের মামা অনুপমের চেয়ে ছয় বছরের বড়।
প্রশ্ন ৬। "সুপুরুষ বটে।”- কে? [সকল বোর্ড '২৬]
উত্তর: "সুপুরুষ বটে।"- এখানে সুপুরুষ হচ্ছেন শম্ভুনাথ সেন।
প্রশ্ন ৭। অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? [ঢা. বো. '২৪, '২৩, '২২; কু. বো. '১৬]
উত্তর: অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে।
প্রশ্ন ৮। কল্যাণীর পিতার নাম কী? [রা. বো. '২৪; সি. বো. '২২]
উত্তর: কল্যাণীর পিতার নাম শম্ভুনাথ সেন।
প্রশ্ন ৯। অনুপমের বাড়ি কোথায়? [য. বো. '২৪]
প্রশ্ন ১০। "মন্দ নয় হে! খাঁটি সোনা বটে।”- উক্তিটি কার? [চ. বো. '২৫]
উত্তর: "মন্দ নয় হে! খাঁটি সোনা বটে।"- উক্তিটি বিনু দাদার।
প্রশ্ন ১১। বেহাই সম্প্রদায়ের কী থাকা দোষের? [চ. বো. '২৪]
উত্তর: বেহাই সম্প্রদায়ের তেজ থাকা দোষের।
প্রশ্ন ১২। বিনুদাদা অনুপমের কেমন ভাই? [য. বো. '২২]
উত্তর: বিনুদাদা অনুপমের পিসতুতো ভাই।
প্রশ্ন ১৩। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? [চ. বো. '১৭]
উত্তর: কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাদাকে পাঠানো হলো।
প্রশ্ন ১৪। কার কথা স্মরণ করে অনুপমের মামা ও মা 'একযোগে বিস্তর হাসিলেন'? [য. বো. '১৯]
প্রশ্ন ১৫। অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী? [রা. বো. '১৮; কু. বো. '১৮; চ. বো. '১৮; ব. বো. '১৮]
উত্তর: অনুপমের পিসতুতো ভাইয়ের নাম বিনু।
প্রশ্ন ১৬। 'অপরিচিতা' গল্পের খাদযুক্ত গহনাটির নাম কী? [দি. বো. '২২]
উত্তর: 'অপরিচিতা' গল্পের খাদযুক্ত গহনাটির নাম এয়ারিং।
প্রশ্ন ১৭। মামার একমাত্র লক্ষ্য কী ছিল? [চ. বো. '২২]
উত্তর: মামার একমাত্র লক্ষ্য ছিল, তিনি কোনোমতেই কারও কাছে ঠকবেন না।
প্রশ্ন ১৮। ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি? [ম. বো. '২৪]
উত্তর: ঠাট্টার সম্পর্ককে শম্ভুনাথ সেন স্থায়ী করতে চাননি।
প্রশ্ন ১৯। 'অপরিচিতা' গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? [য. বো. '১৭]
উত্তর: 'অপরিচিতা' গল্পে কন্যাকে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল।
প্রশ্ন ২০। বরযাত্রীর দল কীসের পালা সেরে বের হলো? [ব. বো. '২৪]
উত্তর: বরযাত্রীর দল দক্ষযজ্ঞের পালা সেরে বের হলো।
প্রশ্ন ২১। কল্যাণীর বাবার পেশা কী? (ঢা. বো. '২৫)
অথবা, 'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল? [কু. বো. '১৬]
উত্তর: কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি।
প্রশ্ন ২২। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? [রা. বো. '১৬; ম. বো. '২২]
উত্তর: কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল।
প্রশ্ন ২৩। বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? [কু. বো. '২২; সি. বো. '১৭]
উত্তর: বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে।
প্রশ্ন ২৪। 'কন্সর্ট' শব্দের অর্থ কী? (কু. বো. '১৭]
উত্তর: 'কন্সর্ট' শব্দের অর্থ হলো- নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান।
প্রশ্ন ২৫। 'রসনচৌকি' শব্দের অর্থ কী? [রা. বো. '২২]
উত্তর: 'রসনচৌকি' শব্দের অর্থ শানাই, ঢোল ও কাঁসি এই তিন বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতানবাদন।
প্রশ্ন ২৬। 'অপরিচিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের কোন খন্ডে অন্তর্ভুক্ত হয়? [রা. বো. '২৫]
উত্তর : 'অপরিচিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের তৃতীয় খন্ডে অন্তর্ভুক্ত হয়।
প্রশ্ন ২৭। 'অপরিচিতা' গল্পে কথকের নাম কী? [সি. বো. '২৫]
উত্তর: 'অপরিচিতা' গল্পে কথকের নাম অনুপম।
প্রশ্ন ২৮। 'অপরিচিতা' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? [কু. বো. '২৫, '২৪; সি. বো, '১৯]
উত্তর : 'অপরিচিতা' গল্পটি প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
প্রশ্ন ২৯। 'অপরিচিতা' গল্পের লেখকের নাম কী?
উত্তর: 'অপরিচিতা' গল্পের লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৩০। অনুপমের পিতা প্রথম অবকাশ পান কবে?
উত্তর: অনুপমের পিতা প্রথম অবকাশ পান মৃত্যুর পরে।
প্রশ্ন ৩২। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?
উত্তর: বসন্তের বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল।
প্রশ্ন ৩৩। কে আসর জমাইতে অদ্বিতীয়?
উত্তর: 'হরিশ' আসর জমাইতে অদ্বিতীয়।
প্রশ্ন ৩৪। পুরাণের প্রজাপতি দেবতা কে?
উত্তর: পুরাণের প্রজাপতি দেবতা হলেন জীবের স্রষ্টা। ব্রহ্মা। ইনি বিয়ের দেবতা।
প্রশ্ন ৩৫। অনুপমকে কে আশীর্বাদ করেন?
উত্তর: অনুপমকে শম্ভুনাথ সেন আশীর্বাদ করেন।
প্রশ্ন ৩৬। কল্যাণীর সঙ্গে কয়টি মেয়ে ছিল?
উত্তর: কল্যাণীর সঙ্গে দু-তিনটি ছোটো ছোটো মেয়ে ছিল।
প্রশ্ন ৩৭। বিয়ে উপলক্ষ্যে কনেপক্ষকে কোথায় আসতে হয়েছিল?
উত্তর: বিয়ে উপলক্ষ্যে কনেপক্ষকে কলকাতায় আসতে হয়েছিল।
প্রশ্ন ৩৮। মেয়েটি হিন্দিতে কী বলিল?
উত্তর: মেয়েটি হিন্দিতে বলিল- না, আমরা গাড়ি ছাড়িব না।
প্রশ্ন ৩৯। 'প্রদোষ' শব্দের অর্থ কী?
উত্তর: 'প্রদোষ' শব্দের অর্থ সন্ধ্যা।
প্রশ্ন ৪০। মকরমুখো কোন ধরনের গয়নার নকশা?
উত্তর: মকরমুখো গয়না মোটা একখানা বালার নকশা।
উত্তর: এয়ারিং হচ্ছে কানের দুল।
প্রশ্ন ৪২। 'অপরিচিতা' গল্পটি প্রকাশিত হয় কত সালে?
উত্তর: 'অপরিচিতা' গল্পটি প্রকাশিত হয় ১৯১৪ সালে।
প্রশ্ন ৪৩। 'অপরিচিতা' গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি?
উত্তর: 'অপরিচিতা' গল্পের শীর্ষ মুহূর্ত হচ্ছে- শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির মুহূর্ত।
প্রশ্ন ৪৪। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের নিবাস কোথায় ছিল?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের নিবাস বাংলাদেশের খুলনা জেলায় ছিল।
প্রশ্ন ৪৫। 'চোখের বালি' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: 'চোখের বালি' উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
প্রশ্ন ৪৬। কাব্য-সাহিত্যে অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন?
উত্তর: কাব্য-সাহিত্যে অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
প্রশ্ন ৪৭। পণ্ডিতমশায় অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করতেন?
উত্তর: পণ্ডিতমশায় অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন।
প্রশ্ন ৪৮। পন্ডিতমশায় অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন কেন?
উত্তর: গুণহীনতার কারণে পন্ডিতমশায় অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন।
প্রশ্ন ৪৯। অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন?
উত্তর: অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন।
প্রশ্ন ৫০। পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে?
উত্তর: পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট মামা।
প্রশ্ন ৫১। কলকাতার বাইরের পৃথিবীটাকে আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন কে?
উত্তর : কলকাতার বাইরের পৃথিবীটাকে আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন অনুপমের মামা।
প্রশ্ন ৫২। মেয়ের চেয়ে মেয়ের বাবার খবর কার কাছে বেশি গুরুতর ছিল?
উত্তর: মেয়ের চেয়ে মেয়ের বাবার খবর অনুপমের মামার কাছে বেশি গুরুতর ছিল।
প্রশ্ন ৫৩। কল্যাণীর পিতা কোথায় বাস করছেন?
উত্তর: কল্যাণীর পিতা পশ্চিমে বাস করছেন।
প্রশ্ন ৫৪। বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল?
উত্তর: বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল পনেরো বছর।
প্রশ্ন ৫৫। কলি বলতে কোন যুগকে বোঝায়?
উত্তর : কলি বলতে পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগকে বোঝায়।
প্রশ্ন ৫৬। কার রুচি ও দক্ষতার ওপর অনুপম ষোলো-আনা নির্ভর ছিল?
উত্তর: বিনুদাদার রুচি ও দক্ষতার ওপর অনুপম ষোলো-আনা নির্ভর ছিল।
প্রশ্ন ৫৭। শম্ভুনাথ সেন কখন অনুপমকে প্রথম দেখেন?
উত্তর : শম্ভুনাথ সেন বিবাহের তিন দিন পূর্বে অনুপমকে প্রথম দেখেন।
প্রশ্ন ৫৮। অনুপমকে আশীর্বাদ করা হয় কখন?
উত্তর: অনুপমকে বিবাহের তিন দিন পূর্বে আশীর্বাদ করা হয়।
প্রশ্ন ৫৯। 'উমেদারি' শব্দের অর্থ কী?
উত্তর : 'উমেদারি' শব্দের অর্থ চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া।
