রানার কবিতার বহুনির্বাচনি । রানার সুকান্ত ভট্টাচার্য । রানার mcq । ranar mcq
১। কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন?
ক) ২১ খ) ২২
গ) ২৩ ঘ) ২৪
২। রানারের গতিবেগের সঙ্গে কবি কীসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন?
ক) জাহাজের খ) বনের
গ) হরিণের ঘ) তারার
৩। ‘রানার’ কবিতায় ঝুম ঝুম ঘণ্টা কখন বাজে?
ক) মাঝরাতে খ) মধ্যরাতে
গ) রাতে ঘ) সূর্যোদয়ে
৪। রানারের পথ চলা দেখে কারা অবাক না হয়ে পারে না?
ক) জোনাকি খ) রাতের তারা
গ) আকাশ ঘ) পথের তৃণ
৫। মাটি ভিজে গেছে কীসে?
ক) বৃষ্টিতে খ) ঘামে
গ) কুয়াশায় ঘ) চোখের জলে
৬। ‘রানার’ কবিতায় মিটিমিটি করে চায় কে?
ক) প্রকৃতি খ) জোনাকিরা
গ) তারারা ঘ) হরিণ
৭। ‘এর কথা ঢাকা পড়ে থাকবেই...... রাত্রির খামে’ – শূন্যস্থানে কী হবে?
ক) কাল খ) কালো
গ) বিনিদ্র ঘ) কালি
৮। রানারের দুঃখের কথা কীসে ঢাকা পড়ে থাকবে?
ক) পাঁপা পাতায় খ) চোখের জলে
গ) কালো রাত্রির খামে ঘ) পথের ভাঁজে
৯। ‘রানার’ কবিতায় রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
ক) রাতকে খ) ক্লান্তিকে
গ) সূর্য ওঠাকে ঘ) সূর্যাস্তকে
১০। রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন?
ক) মেঘাচ্ছন্ন থাকায় খ) অভাবের তাড়নায়
গ) সূর্য না ওঠায় ঘ) কলকারখানার কারণে
১১। মেলে রানার কী পৌঁছে দিয়েছে?
ক) নতুন খবর খ) চিঠি আর সংবাদ
গ) টাকার থলে ঘ) পৃথিবীর বোঝা
১২। রনারের পথ চলার রাত কেমন?
ক) গহিন খ) ভয়ের
গ) গভীর ঘ) নির্জন
১৩। রানারের জীবনের দুঃখ কে বেশি জানে?
ক) পথের তৃণ খ) রাতের তারা
গ) নির্জন রাত ঘ) জোনাকির আলো
১৪। ‘রানার’ কবিতায় শেষ চরণে কবি রানারকে উল্লেখ করেছেন-
ক) দুর্বার খ) দুর্দম
গ) দুর্জয় ঘ) দুর্মর
১৫। রানারকে নতুন খবর কোথায় পৌঁছাতে হবে?
ক) ডাকঘরে খ) কাচারিতে
গ) অগ্রগতির মেলে ঘ) শহরে
১৬। আলোর স্পর্শে কী কেটে যাবে?
ক) আঁধার খ) কালোরাত্রি
গ) মনের কালিমা ঘ) দুঃখের কাল
১৭। ‘সময় হয়েছে নতুন খবর আনার’ – এখানে ‘নতুন খবর’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক) বৈষম্যমুক্ত নাগরিক সুবিধা
গ) গণমানুষের রাজত্ব কায়েমের
ঘ) ধনিকশ্রেণির প্রভাব হ্রাসের
১৮। রানারের দুঃখকষ্টের কথা জানবে না-
i) পথের তৃণ
ii) শহরের মানুষ
iii) গ্রামের মানুষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
আমি পথ মঞ্জুরী ফুটেছে আঁধার রাতে
গোপন অশ্রুসম রাতের নয়ন পাতে
দেবতা চাহে না মোরে
গাথে না মালার ডোরে
অভিমানে তাই ভোরে শুকাই শিশির সাথে।
১৯। উদ্দীপকের ‘আমি’ ‘রানার’ কবিতার কোন চরিত্রের প্রতীক?
ক) রানার খ) রানারের স্ত্রী
গ) কর্তৃপক্ষ ঘ) গণমানুষ
২০। উক্ত বিবেচনায় কথার যুক্তিসংগত কারণ-
i) সামাজিক মর্যাদার অভাব
ii) উপেক্ষা
iii) বঞ্চনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii

