অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন-পর্ব ১
অপরিচিতা
রবীন্দ্রনাথ ঠাকুর
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
ক) ডাক্তারি খ) মাস্টারি
গ) ওকালতি ঘ) ব্যবসা
২. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ, তার-
ক) প্রতিপত্তি খ) বিচক্ষণতা
গ) প্রভাব ঘ) কূটবুদ্ধি
►নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
পিতৃহীন দীপুর চাচা ছিলেন পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেননি।
৩. দীপুর চাচার সঙ্গে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের মিল আছে?
ক) হরিশের খ) মামার
গ) শিক্ষকের ঘ) বিনুর
৪. উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে-
i. দৌরাত্ম্য ii. হীনম্মন্যতা iii. লোভ
নিচের কোনটি সঠিক?
ক) iও ii খ) iও iii
গ) ii. ও iii ঘ) i, ii ও iii
৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? [চ. বো. ১৯]
ক) ১৮৩৮ খ) ১৮৪১
গ) ১৮৬১ ঘ) ১৮৯৯
৬. 'শেষের কবিতা' কোন জাতীয় রচনা? [ব. বো. ২৫]
ক) উপন্যাস খ) নাটক
গ) কাব্যগ্রন্থ ঘ) প্রবন্ধগ্রন্থ
৭. 'অচলায়তন' রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? [য. বো. ২৫]
ক) উপন্যাস খ) ছোটোগল্প
গ) নাটক ঘ) প্রবন্ধ
৮. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? [সি. বো. ১৯]
ক) ১৮৯১ খ)১৯৪১
গ) ১৮৯৪ ঘ) ১৯৪৬
৯. 'অপরিচিতা' গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়ো? [দি. বো. ২৫]
ক) সাতাশ বছর খ) ছাব্বিশ বছর
গ) উনিশ বছর ঘ) তেইশ বছর
১০. 'তবু ইহার বিশেষ মূল্য আছে'- এখানে 'মূল্য' বলতে বোঝানো হয়েছে-[ব. বো. ২৫]
ক) কল্যাণীর কর্মের
খ) কল্যাণীর জীবনের
ঘ) অনুপমের কর্মের
১১. 'এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে।'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? [ম. বো. ২৩]
ক) জীবনটা তুচ্ছ খ) স্বল্প অভিজ্ঞতা
গ) জীবনটা অসাধারণ ঘ)স্বল্প চাহিদা
১২. অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? [ম. বো. ২৩]
ক) তীর্থযাত্রা
খ) চাকুরি থেকে অবসর
ঘ) সংহিতা পাঠ
১৩. কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?[দি. বো. ২২]
ক) মামা খ) পণ্ডিতমশাই
গ) বিনুদাদা ঘ) হরিশ
১৪. ‘মাতৃস্নেহের তুলনা নাই। কিন্তু অতিস্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারিই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে।’
'অপরিচিতা' গল্পের কোন বাক্যটি উদ্দীপকের ভাবের প্রতিনিধিত্ব করে? [কু. বো. ২৫]
ক) এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে।
খ) আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন।
গ) শিশুকালে আমি কোলে কোলেই মানুষ- বোধ করি, সেইজন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হইল না।
ঘ) ভালোমানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালোমানুষ।
১৫. 'অপরিচিতা' গল্পে অনুপমের আসল অভিভাবক কে? [রা. বো. ২৪; ঢা. বো. ২৩]
ক) হরিশ খ) মামা
গ) মা ঘ) বিনুদাদা
১৬. অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? [দি. বো. ২৪]
ক) গরিবের খ) সুন্দর
গ) অসুন্দর ঘ) ধনীর
১৭. অনুপম তার মামাকে 'ফল্গুর বালি' বলার কারণ, তিনি- [য. বো. ২৪]
ক) নদীর মতোই গতিশীল
গ) দয়া-মায়াহীন
ঘ) লোভীপ্রকৃতির মানুষ
১৮. 'অপরিচিতা' গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে? [দি. বো. ২৩; রা. বো. ১৯; চ. বো. ১৭]
ক) অনুপম খ) হরিশ
গ) কল্যাণী ঘ) বিনুদাদা
১৯. 'অপরিচিতা' গল্পে গল্প বলায় পটু কে? [রা. বো. ২২]
ক) অনুপম খ) বিনুদাদা
গ) মামা ঘ) হরিশ
২০. 'অপরিচিতা' গল্পে সরস রসনার গুণ আছে কার? [চ. বো. ২৩]
ক) অপরিচিতার খ) হরিশের
গ) অনুপমের ঘ) বিনুদাদার
২১. 'কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।'- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো-[দি. বো. ১৯]
ক) ধর্মনিষ্ঠা খ) দেশপ্রেম
গ) কুসংস্কার। ঘ) কূপমণ্ডুকতা
২২. 'অপরিচিতা' গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায়-[সি. বো. ১৬; ব. বো, ২৫]
ক) মা খ) বিনুদাদা
গ) হরিশ ঘ) মামা
২৩. 'তিনি কোনোমতেই কারো কাছে ঠকিবেন না।'- 'তিনি' বলতে 'অপরিচিতা' গল্পে কাকে বোঝানো হয়েছে? [ঢা. বো. ১৯]
ক) মামা খ) হরিশ
গ) শম্ভুনাথ ঘ) অনুপম
২৪. শ্বশুরের সামনে অনুপমের মাথা হেঁট করে রাখার কারণ কী? [কু.বো. ১৯]
ক) শ্বশুরের ব্যবহারে
খ) বিয়ের আয়োজন দেখে
গ) লজ্জায়
২৫. অনুপমের মামার সঙ্গে করে সেকরা নিয়ে যাওয়ার কারণ- [দি. বো.. ২২]
ক) মায়ের অনুরোধ
খ) বন্ধুত্বের খাতির
গ) লোকবল বৃদ্ধি
২৬. 'অপরিচিতা' গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? [ব. বো. ২২]
ক) কপটতা খ) অপমান
গ) অবিশ্বাস ঘ) হীনম্মন্যতা
২৭. 'আমি যা বলিব তাই হইবে।'- 'অপরিচিতা' গল্পে উক্তিটি কার? [ঢা, বো, ২৫]
ক) অনুপমের খ) কল্যাণীর
গ) শম্ভুনাথ বাবুর ঘ) মামার
২৮. 'আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।'- 'অপরিচিতা' গল্পের উক্তিটিতে শম্ভুনাথ বাবুর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? [চ. বো. ২৫]
ক) একগুঁয়েমি- খ) আত্মমর্যাদাবোধ
গ) অহংবোধ ঘ) অভিমান
২৯. 'তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর-[ম. বো. ২২]
ক) ভদ্রতা খ) দায়িত্ব
গ) প্রত্যাখ্যান ঘ) প্রতিরোধ
৩০. 'ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।'- উক্তিটি কার? [য. বো. ২৪]
ক) অনুপমের
খ) কল্যাণীর
গ) অনুপমের মামার
৩১. 'ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই'- এই উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে? [চ. বো. ২২]
ক) দুর্বলতা খ) বলিষ্ঠতা
গ) বদান্যতা ঘ) হীনম্মন্যতা
৩২. 'প্রমাণ হইয়া গেছে, আমি কেহই নই।'- 'অপরিচিতা' গল্পের এই উক্তিতে 'আমি কেহই নই' বলতে অনুপমের কী বোঝানো হয়েছে? [সি. বো. ২৫]
ক) হীনম্মন্যতা খ) উদাসীনতা
গ) ক্ষমতাহীনতা ঘ) অদূরদর্শিতা
৩৩. 'অপরিচিতা' গল্পে 'মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কী'- উক্তিতে প্রকাশ পেয়েছে- [ব. বো. ১৬]
ক) আগামী সময়ের ইঙ্গিত
খ) পরিবর্তিত সমাজব্যবস্থা
ঘ) শম্ভুনাথ বাবুর নির্বিকারত্ব
৩৪. কোন ঘটনায় অনুপমের মন 'পুলকের আবেশে' ভরে গিয়েছিল? [য. বো. ১৭]
ক) বিনুদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া
খ) বিবাহের দিন-ক্ষণ ধার্য হওয়া
ঘ) গাড়িতে কল্যাণীর সঙ্গে সাক্ষাৎ
৩৫. 'অপরিচিতা' গল্পে 'কল্যাণী' বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? [কু. বো. ২২]
ক) হলুদ খ) নীল
গ) বেগুনি ঘ) লাল
৩৬. কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কী? [ম. বো. ২২]
ক) অভিমান খ) অহংকার
গ) আত্মসম্মানবোধ ঘ) রাগ
৩৭. 'যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে।'- এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? [রা. বো. ২২]
ক) সাজসজ্জা খ) সৌন্দর্য
গ) মার্জিত সুরুচি ঘ) উদাসীনতা
৩৮. 'সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক-রজনীগন্ধার শুভ্র মণ্ডারীর মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া, যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে।'- কে? [চ. বো. ২২]
ক) বিলাসী খ) জমিলা
গ) আহ্লাদি ঘ) কল্যাণী
৩৯. 'অপরিচিতা' গল্পে রেলকর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? [য. বো. ২২]
ক) একটি খ) তিনটি
গ) দুইটি ঘ) চারটি
৪০. 'অপরিচিতা' গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? [চ. বো. ২৪]
ক) বনগাঁও খ) হাওড়া
গ) কানপুর ঘ) শিয়ালদহ
৪১. 'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী?
ক) ব্যবসায় খ) চিকিৎসা
গ) ওকালতি ঘ) শিক্ষকতা
৪২. 'অপরিচিতা' গল্পে কল্যাণী 'মাতৃ-আজ্ঞা' বলতে কী বুঝিয়েছে? [কু. বো ২৪]
ক) মায়ের আদেশ
খ) মায়ের অনুরোধ
গ) নারীশিক্ষার ব্রত
৪৩. 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কী ছিল? [কু. বো. ২৪; চ. বো. ২২, ১৬]
ক) পিতৃ আদেশ খ) লোকলজ্জা
গ) ক্ষোভ ঘ) আত্মমর্যাদা
৪৪. বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল? [ম. বো. ২৫]
ক) বাইশ খ) সাতাশ
গ) তেইশ ঘ) আটাশ
৪৫. 'গজানন'-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [দি. বো. ১৬]
ক) গজ ও আনন খ) গজ আনন যার
গ) গজের আনন ঘ) যে গজ সে আনন
৪৬. 'অপরিচিতা' গল্পে 'মকরমুখো' বলতে যার মুখাবয়ব বোঝানো হয়েছে- [সি, বো. ২৫]
ক) কুমিরের খ) সিংহের
গ) ঘোড়ার ঘ) হাতির
৪৭. 'অপরিচিতা' গল্পে উল্লিখিত 'ফল্গু' নদীর বৈশিষ্ট্য কী? [সি. বো. ২৩]
ক) অন্তঃসলিলা খ) জোয়ার-ভাটাহীন
গ) খরস্রোতা ঘ) দ্বীপবেষ্টিত
৪৮. 'দক্ষযজ্ঞ' শব্দের অর্থ কী? [ঢা.বো. ২৪]
ক) যজ্ঞানুষ্ঠান খ) হট্টগোল
গ) শিবপূজা ঘ) বিপর্যয়
৪৯. শানাই, ঢোল ও কাঁসি- এই তিন প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতান বাদনকে বলে- [রা. বো. ২৪]
ক) রসনচৌকি খ) দাদরা
গ) ত্রিতাল ঘ) পঞ্চস্বর
৫০. 'জড়িমা' শব্দের অর্থ কী?[রা.বো. ১৬]
ক) জড়িয়ে থাকা খ) চাকচিক্য
গ) আড়ষ্টতা ঘ) জং ধরা
৫১. 'অপরিচিতা' কোন পুরুষের জবানিতে লেখা গল্প? [রা.বো. ২৩; কু. বো. ২৩]
ক) উত্তম পুরুষ খ) কাল পুরুষ
গ) মধ্যম পুরুষ ঘ) নাম পুরুষ
৫২. 'অপরিচিতা' গল্পের কথকের নাম কী? [চ.বো ২৫: ব. বো. ২২]
ক) অনুপম খ) শম্ভুনাথ
গ) কল্যাণী ঘ) বিনুদাদা
৫৩. কোন ঘটনাকে 'অপরিচিতা' গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায়? [য.বো. ২৫, ১৬]
ক) রেলগাড়িতে কল্যাণীর সঙ্গে অনুপমের সাক্ষাৎ
খ) কল্যাণী কর্তৃক বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান
গ) শম্ভুনাথ কর্তৃক কন্যা-সম্প্রদানের অসম্মতি
ঘ) কল্যাণীর মাতৃআজ্ঞার প্রসঙ্গ
৫৪. 'অপরিচিতা' গল্পের শীর্ষ-মুহূর্ত (গ্রন্থিবন্ধন) কোনটি? [ঢা. বো. ২২]
ক) শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ
খ) ট্রেনে কল্যাণীর সাক্ষাৎলাভ মুহূর্ত
গ) সেকরা কর্তৃক গহনা পরীক্ষার মুহূর্ত
ঘ) গায়ে-হলুদ মুহূর্ত
৫৫. 'থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা।'- অনুপমের এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে তার- [সি. বো. ২৩]
i. অপারগতা
ii. পরনির্ভরতা
iii. ব্যক্তিত্বহীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৬. কন্যার রূপ-গুণের বর্ণনায় বিনুদাদা বলেছিলেন- [ঢা. বো. ২৪]
i. মন্দ নয় হে!
ii. খাঁটি সোনা বটে!
iii. খাঁটি সোনা হে!
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৭. অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ ছিল-[চ.বো. ২৪]
i. পণের টাকার প্রতি লোভ
ii. বাবা-মায়ের একমাত্র সন্তান
iii. গুণবতী ও রূপসি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৮. 'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ বাবুর পরিচয় সম্পর্কে বলা হয়েছে- [ কু. বো. ২৫]
i. বয়স তাঁর চল্লিশের কিছু এপারে বা ওপারে
ii. চুল কাঁচা, গোঁফ পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র
iii. সুপুরুষ বটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৯. 'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ চরিত্রের জন্য প্রযোজ্য-[কু.বো. ১৬]
i. চুলকাঁচা, গোঁফপাকা, সুপুরুষ
ii. চুপচাপ, চুলকাঁচা, ভাষা আঁট
iii. সুপুরুষ, চুপচাপ, চুলপাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬০. 'আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম।'- উক্তিটি থেকে বোঝা যায় অনুপম-[চ.বো. ২৩]
i. মেরুদণ্ডহীন
ii. বিবেকবোধহীন
iii. ব্যক্তিত্বহীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬১. অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন কীসের জন্য? [ব.বো. ১৭]
i. বিবাহের চুক্তিভঙ্গে
ii. আর্থিক ক্ষতি পোষাতে
iii. মানহানির দাবিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬২. 'আমার মতো অক্ষম দুনিয়ায় নাই।'- অনুপমের এই উক্তির মধ্যদিয়ে কী প্রকাশ পেয়েছে? [কু. বো. ২২]
i. অনুশোচনা
ii. অসহায়ত্ব
iii. ক্ষোভ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৩. 'অপরিচিতা' গল্পের প্রতিপাদ্য- [রা.বো. ২৩]
i. পণ প্রথার বিরুদ্ধাচরণ
ii. দেশসেবা
iii. বর্ণভেদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৬৪ ও ৬৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মাতৃস্নেহ সন্তানকে একদিকে পরিপুষ্ট করে আবার অন্যদিকে এর আধিক্য সন্তানকে অসহায় করে। অতিরিক্ত মাতৃস্নেহ মানুষকে আপন শক্তির মর্যাদা বুঝতে অক্ষম করে রাখে। [দি. বো. ২৫]
৬৪. 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রটি উদ্দীপকের বক্তব্যকে সমর্থন করে?
ক) অনুপম খ) অনুপমের মামা
গ) অনুপমের মা ঘ) কল্যাণী
৬৫. উক্ত চরিত্রে কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে?
ক) হীনম্মন্যতা খ) অর্থলোলুপতা
গ) ব্যক্তিত্বহীনতা ঘ) দাম্ভিকতা
►নিচের উদ্দীপকটি পড়ে ৬৬ ও ৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে
দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে
দেখা হবে, বন্ধু, সাময়িক বৈরিতায়
অস্থির অপারগতায়। [ম. বো. ২৫]
৬৬. উদ্দীপকের বন্ধুত্ব না হওয়ার কারণ 'অপরিচিতা' গল্পের যে দিকটিকে উন্মোচন করেছে-
ক) ব্যক্তিত্বহীনতা খ) বাস্তবজ্ঞান
গ) কাণ্ডজ্ঞান ঘ) মনোবল
৬৭. উদ্দীপকের 'অস্থির অপারগতা'র বিপরীত চিত্র আছে 'অপরিচিতা' গল্পে; তা হলো-
i. মনস্তাপ
ii. স্বীকারোক্তি
iii. আত্মবিবৃতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৬৮ ও ৬৯ নম্বর প্রশ্নের উত্তর 'দাও:
স্বাতী সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী। বিয়ের পর শ্বশুর ও শাশুড়ির চাপে চাকরি, ছাড়তে বাধ্য হয়। শ্বশুর-শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়। তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। [য.বো. ১৯]
৬৮. 'অপরিচিতা' গল্পের সঙ্গে উদ্দীপকের স্বাতীর বৈসাদৃশ্য কোথায়?
ক) নারীর প্রতি বৈষম্যে
গ) আপসহীনতায়
ঘ) স্বার্থসিদ্ধিতে
৬৯. উদ্দীপকের শ্বশুর-শাশুড়ির মানসিকতার সঙ্গে 'অপরিচিতা' গল্পের কোন উক্তিটির মিল রয়েছে?
ক) আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়াই আসিবে
খ) বেহাই সম্প্রদায়ের আর যাই থাক তেজ থাকাটা দোষের
গ) অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন
ঘ) ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই
►নিচের উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আদিব ও শাফিক দুই বন্ধু। আদিব অহংকারী, নির্জীব, পৌরুষশূন্য। অন্যদিকে শাফিক উচ্ছল, রসিক। শাফিক যেকোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়। সে হয়ে ওঠে আলোচনার মধ্যমণি। [সকল বোর্ড-২০১৮]
৭০. উদ্দীপকের শাফিক 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
ক) অনুপম
খ) বিনুদাদা
ঘ) শম্ভুনাথ
৭১. কোন কারণে উদ্দীপকের আদিব ও 'অপরিচিতা' গল্পে অনুপম সাদৃশ্যপূর্ণ?
i. অহমিকায়
ii. নিস্পৃহতায়
iii. মেরুদণ্ডহীনতায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৭২ ও ৭৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শাকিল সাহেব শিক্ষিত মানুষ। তার আত্মসম্মানবোধ প্রখর। মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্যানুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন। কিন্তু উচ্চ শিক্ষিত শিরিন যৌতুকে অসম্মতি জানিয়ে এ বিয়ে প্রত্যাখ্যান করে। [সি. বো. ২২]
৭২., উদ্দীপকের শাকিল সাহেব 'অপরিচিতা' গল্পের কার সঙ্গে তুলনীয়?
ক) অনুপমের মামা খ) শম্ভুনাথ বাবু
গ) হরিশ ঘ অনুপমের মা
৭৩. শিরিনের সঙ্গে কল্যাণীর মিল কোথায়?
i. উভয় শিক্ষিত
ii. ব্যক্তিত্বসম্পন্ন
iii. বাবার আজ্ঞাবাহী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রামসুন্দর বাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হন। এ ক্ষেত্রে তিনি বরপক্ষ থেকে দাবিকৃত দেনা-পাওনা চুকিয়ে দিয়ে মহাসাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। [দি. বো. ১৭]
৭৪. উদ্দীপকের রামসুন্দর বাবুর সঙ্গে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে?
ক) হরিশ খ) বিনু
গ) শম্ভুনাথ ঘ) মামা
৭৫. উদ্দীপকে ও 'অপরিচিতা' গল্পে ফুটে উঠেছে-
i. কুসংস্কার
ii. যৌতুকপ্রথা
iii. প্রতিবাদী চেতনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সোহেলির বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর আপ্যায়নে বিঘ্ন ঘটায় কন্যাপক্ষের সঙ্গে বরপক্ষের তুমুল বাগবিতণ্ডা হয়। এতে সোহেলির বাবা এমন বরপক্ষের সঙ্গে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন। [ব.বো. ২৪]
৭৬. উদ্দীপকের সোহেলির বাবার সঙ্গে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক) অনুপমের খ) বিনুদাদার
গ) বরপক্ষের ঘ) শম্ভুনাথ সেনের
৭৭. উদ্দীপকের সোহেলির বাবা এবং 'অপরিচিতা' গল্পের কল্যাণীর বাবার কন্যা সম্প্রদানে অসম্মতির কারণ-
i. তীব্র ক্ষোভ
ii. অভিমান
iii. আত্মমর্যাদাবোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৭৮ ও ৭৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসল। তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনল। [ম. বো ২৪]
৭৮. উদ্দীপকের পলাশের বাবার আচরণ 'অপরিচিতা' গল্পের কোন চরিত্র স্মরণ করিয়ে দেয়?
ক) অনুপমের মামা খ) উকিল বাবু
গ) শম্ভুনাথ সেন ঘ) বিনুদাদা
৭৯. উদ্দীপকের পলাশ চরিত্রের কোন বৈশিষ্ট্যটি 'অপরিচিতা' গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙত না?
ক) দায়িত্বজ্ঞান খ) ব্যক্তিত্ববোধ
গ) সুশিক্ষা ঘ) আনুগত্য
►নিচের উদ্দীপকটি পড়ে ৮০ ও ৮১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
যৌতুকের বিষয়টি মীমাংসা না হওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলে পলাশ তার বাবাকে ডেকে বলল, 'বিয়ে করতে এসেছি, বউ নিয়েই বাড়ি যাব। দেনা-পাওনার ধার আমি ধারি না।' [দি বো. ২৩]
৮০. উদ্দীপকের পলাশের সঙ্গে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের বৈপরীত্য রয়েছে?
ক) হরিশ খ) মামা
গ) বিনুদাদা ঘ) অনুপম
৮১. উদ্দীপকে বর্ণিত কোন কোন বিষয় 'অপরিচিতা' গল্পে অনুপস্থিত?
i. প্রতিবাদ
ii. ব্যক্তিত্ব
iii. অবাধ্যতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৮২ ও ৮৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
'যৌতুক একটি সামাজিক ব্যাধি। এর মূল উৎপাটনের তরুণদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারীশিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে।' [কু. বো. ২৩]
৮২. উদ্দীপকের 'তরুণদের এগিয়ে আসতে হবে' বাক্যটি 'অপরিচিতা' গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক?
ক) শম্ভুনাথ খ) অনুপম
গ) হরিশ ঘ) মামা
৮৩. উদ্দীপকের সামাজিক ব্যাধি 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে?
ক) শম্ভুনাথ খ) হরিশ
গ) বিনুদাদা ঘ) মামা
►নিচের উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সহকর্মী বিপিনের দক্ষ ঘটকালিতে বিধানের বিবাহ সম্পন্ন হলো। পাত্রের বয়স বেশি এবং ভালো চাকুরি না করায় উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিধানের বাবার ইচ্ছা ছিল মোটা অঙ্কের যৌতুক নিবেন। বিপিনের ঘটকালির নিপুণ দক্ষতা ও শিক্ষিত ছেলের প্রবল অনিচ্ছা থাকায় যৌতুক নিতে পারলেন না। [রা. বো. ২৫।
৮৪. উদ্দীপকে বিপিন তোমার পঠিত গল্পের কোন চরিত্র স্মরণ করিয়ে দেয়?
ক) হরিশ খ) বিনুদা
গ) ন্যাড়া ঘ) কৈলাশ
৮৫. উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে-
i. পণ গ্রহণের বিষয়ে বরের নীরবতা
ii. ঘটক চরিত্রের নিপুণ দক্ষতা
iii. হৃদয়বৃত্তির কাছে প্রথার পরাজয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৮৬ ও ৮৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসল। পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে রথীকে বিয়ে করে আনল। [ঢা. বো. ১৭]
৮৬. উদ্দীপকের সবুজের বাবার আচরণ 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রকে স্মরণ করায়?
ক) মা খ) শম্ভুনাথ
গ) মামা ঘ) উকিল
৮৭. উদ্দীপকের সবুজের কোন বৈশিষ্ট্য 'অপরিচিতা' গল্পের অনুপমের চরিত্রে থাকলে তার বিয়ে ভাঙত না?
ক) দৃঢ়তা খ) সাহসিকতা
গ) বলিষ্ঠতা ঘ) ব্যক্তিত্ববোধ
►নিচের উদ্দীপকটি পড়ে ৮৮ ও ৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শাওনের বিয়ে চূড়ান্ত হয় অন্যার সঙ্গে। যৌতুকের দাবি পূরণ না হওয়ায় মোতালেব সাহেব ছেলের বিয়ে ভেঙে দিতে চান। বাবার অন্যায় আবদার শাওন মানতে নারাজ। সে যুক্তি দিয়ে বাবাকে বুঝিয়ে যৌতুক না নিয়েই অন্যাকে বিয়ে করে। [ব.বো. ১৯]
৮৮. মোতালেব সাহেব 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের ইঙ্গিতবহ?
ক) হরিশ খ) মামা
গ) বিনুদাদা ঘ) শম্ভুনাথ
৮৯. শাওনের কোন কোন বৈশিষ্ট্য অনুপমের মধ্যে থাকলে অনুপমের বিয়েটা টিকে যেত?
i. সাহসিকতা
ii. ব্যক্তিত্ব
iii. গভীর ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৯০ ও ৯১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ঘরেতে এলো না সে তো
মনে তার নিত্য আসা যাওয়া
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। [য. বো. ২৩]
৯০. উদ্দীপকের চরিত্রটি 'অপরিচিতা' গল্পের কাকে প্রতিনিধিত্ব করে?
ক) হরিশ খ) শম্ভুনাথ
গ) অনুপম ঘ) বিনুদাদা
৯১. উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে-
খ) মানবিক বিপর্যয়
গ) সামাজিক বৈষম্য
ঘ) বিরহকাতরতা
►নিচের উদ্দীপকটি পড়ে ৯২ ও ৯৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জ্বালিয়ে রেখেছি মনে প্রদীপ
আমার ভুলে ভরা বাগানে
তোমার ছোঁয়ায় ফুটুক ফুল,
সান্ত্বনার আঙুলে দেখো পরগাছা আমারে। [ব. বো. ২৩]
৯২. উদ্দীপকে অনুপম চরিত্রের কোনটি রয়েছে?
ক) সৌন্দর্যপ্রীতি খ) দোলাচলতা,
গ) ভালোবাসা ঘ) বিরহ-বেদনা
৯৩. উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের ন্যায় প্রকাশিত হয়েছে-
i. অনুশোচনা
ii. অহমিকা.
iii. অনুনয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৯৪ ও ৯৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একদল শ্রমজীবী নারী-পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মোহিত সাহেব স্ত্রী-সন্তান এবং আত্মীয়-পরিজন নিয়ে লঞ্চে উঠলে লঞ্চকর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বলে। অনেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের সিটে দৃঢ়ভাবে বসে থাকে গৃহকর্মী হালিমা। [কু.বো. ১৭]
৯৪. উদ্দীপকের হালিমা 'অপরিচিতা' গল্পের কাকে প্রতিনিধিত্ব করে?
ক) উকিল খ) অনুপম
গ) কল্যাণী ঘ) শম্ভুনাথ
৯৫. উদ্দীপকে উঠে আসা 'অপরিচিতা' গল্পের প্রসঙ্গ হলো-
i. প্রতিবাদ
ii. শ্রেণিবৈষম্য
iii. ধর্মীয় উৎসব যাত্রা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯৬. কোন গল্প রচনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে?
ক) অপরিচিতা খ) ভিখারিনী
গ) হৈমন্তী ঘ) মুসলমানীর গল্প
৯৭. 'শেষের কবিতা' কোন ধরনের রচনা?
ক) কাব্যগ্রন্থ খ) গল্পগ্রন্থ
গ) উপন্যাস ঘ) প্রবন্ধগ্রন্থ
৯৮. রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত প্রথম ছোটোগল্প কোনটি?
ক) মুক্তি খ) মন্দির
গ) পুঁইমাচা ঘ) ভিখারিনী
৯৯. জন্মান্তরে নিজের মুখে সুরূপ এবং পণ্ডিতমশাইয়ের মুখে বিদ্রুপ কামনার মধ্য দিয়ে অনুপম চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?
খ) ব্যক্তিত্বহীনতা
গ) শিক্ষকের প্রতি শ্রদ্ধা
ঘ) স্মৃতিকাতরতা
১০০. অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন-
ক) মামা খ) পণ্ডিতমশায়
গ) মা ঘ) হরিশ
১০১. অনুপমকে শিমুল ফুল, মাকাল ফল অভিহিত করার মধ্যে অনুপমের প্রতি পণ্ডিতমশাইয়ের কী ধরনের মনোভাব ফুটে ওঠে?
ক) প্রশ্রয় খ) বিদ্রুপ
গ) আদর ঘ) তিরস্কার
১০২. অনুপমের বাবা কী করে জীবিকানির্বাহ করতেন?
ক) ডাক্তারি খ) দালালি
গ) ওকালতি ঘ) ব্যাবসা
১০৩. অনুপমের মা কেমন পরিবারের মেয়ে?
ক) গরিব খ) মধ্যবিত্ত
গ) শিক্ষিত ঘ) অশিক্ষিত
১০৪. শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?
ক) সাদামাটাভাবে খ) অনাদরে
গ) কঠোর শ্রমে ঘ) আদরে
১০৫. 'অপরিচিতা' গল্পের কথকের বয়স কত ছিল?
ক) ১৭ খ) ২৩
গ) ২৭ ঘ) ২৫
১০৬, 'অপরিচিতা' গল্পে মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলার কারণ, তার-
ক) প্রভাব খ) বুদ্ধিমত্তা
গ) প্রতিপত্তি ঘ) বিচক্ষণতা
১০৭. অনুপমের মামা জীবনে একবার বিশেষ কাজে কোথায় পর্যন্ত গিয়েছিলেন?
ক) কানপুর খ) কোন্নগর
গ) আন্দামান দ্বীপ ঘ) কলকাতা
১০৮. কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কীসের অন্তর্গত বলে মনে করেন?
ক) আন্দামান দ্বীপ খ) লঙ্কা দ্বীপ
গ) সুবর্ণদ্বীপ ঘ) নিঝুম দ্বীপ
১০৯. 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা তার চেয়ে কত বছরের বড়ো?
ক) ছয় খ) সাত
গ) আট ঘ) নয়
